বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অন্তর্বর্তী সরকারের প্রতি অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থন থাকবে

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৩১, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ অন্তর্বর্তী সরকারের প্রতি অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পরারষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন উপস্থিত ছিলেন।

এ সময় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে অষ্ট্রেলিয়া।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদিনের সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন।

সেই আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, রোহিঙ্গা সংকট, সমুদ্রসীমার সুরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও তাদের মধ্যে আলোচনা হতে পারে।

সর্বশেষ - আজকের যশোর