বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

হাইকোর্ট তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৩১, ২০২৪ ৭:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

উল্লেখ্য, এই মামলার আগে নোয়াখালীতে তারেক রহমানের বিরুদ্ধে আনা অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস দেওয়া হয়।

ওই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

সর্বশেষ - আজকের যশোর