বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

নগদ তিন কোটি টাকা মিলল সাবেক কৃষিমন্ত্রীর বাসায়

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৩১, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় তার উত্তরার বাসা থেকে নগদ তিন কোটি টাকা, আট দেশের বড় অংকের মুদ্রা ও ৮৫ ভরি সোনা জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১১২০ কানাডিয়ান ডলার, ১১০০ ইউরো, ৫৩০০ থাই বাথ, ১৯৫৩ মার্কিন ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩০০০ রুপি, ৩১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

উপ-কমিশনার তালেবুর আরও জানান, আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গ্রেপ্তার আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে ২৯ অক্টোবর দিবাগত রাতে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সর্বশেষ - আজকের যশোর