শুক্রবার , ১ নভেম্বর ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে কলকাতায় দেখা গেল

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ১, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।

সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। এছাড়াও চোখে পড়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।

কয়েকদিন আগে গোলাম ফারুককে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরে আটকে দেয়ার খবর প্রকাশ করে গণমাধ্যম। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এদিকে, কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে। তাকেও পশ্চিমবঙ্গের কলকাতার শপিংমলে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে।

সর্বশেষ - আজকের যশোর