সোমবার , ৪ নভেম্বর ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ৪, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই, ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।

রূপালি ঝিলিকের মোহে জাল ফেলছেন তারা। জেলেরা জানান- নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।

এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে- দাবি সংশ্লিষ্টদের। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।

সর্বশেষ - আজকের যশোর