নোয়াখালীর জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জে অবৈধ পাসপোর্ট কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৭ জন দালালকে আটক করেছে র্যাব-১১। এ সময় বিভিন্ন দোকান থেকে পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর লেফটন্যান্ট কর্নেল মাহমুদুল হাছানের নের্তৃত্বে র্যাবের একটি দল সুধারামের মাইজদীর বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় মাইজদী থেকে ১২ জন ও বেগমগঞ্জ থেকে ৫ জনকে আটক করে র্যাব এবং তাদের দোকান থেকে অবৈধভাবে তৈরি করা পাসপোর্ট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানের খবর পেয়ে অবৈধ পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত অনেক দোকানদার পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পাসপোর্ট অফিসের অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজসে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।








