রবিবার , ২৭ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

দেয়ালজুড়ে প্রেমিকার নাম লিখে কিশোরের আত্মহত্যা!

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৭, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এর আগে, একইদিন দুপুরের দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মা-বাবা প্রবাসে থাকেন। ওই কিশোর তার দাদা-দাদির সঙ্গে বসবাস করতো। চলতি বছর মাধ্যমিক পাস করেছে সে। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন করেছিল। তবে তৃষা নামের এক মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয় নিয়ে মনমালিন্যকে কেন্দ্র করে সে শুক্রবার গভীর রাতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, মৃত কিশোরের শয়ন কক্ষের দেয়াল ও মেঝেতে তৃষা নামে এক মেয়ের নাম লেখা আছে অনেকবার। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয় নিয়ে মনমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সর্বশেষ - আজকের যশোর