স্ত্রীর পরে এ বার স্বামী। দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বচ্চন। সম্প্রতি ঐশ্বর্যা রাই বচ্চনও ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গিয়েছেন। সেই একই দাবি এ বার অভিনেতারও।
যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁর ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি অভিষেকের। তাঁর ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময়ে ছবি ও ভিডিয়ো যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, যে কারণে বিরক্ত অভিষেক। তাই নিজের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ করলেন তিনি।










