সোমবার , ২৮ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

১২০০ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছরের সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৮, ২০২৩ ৮:৩৯ পূর্বাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবু নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই আসামিকে সোপর্দ করা হবে।এর আগে, রোববার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। তার বিরুদ্ধে বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন।

সর্বশেষ - আজকের যশোর