বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

চৌগাছায় নকল আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২৩, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি,

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে কমলা আইসক্রিম ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল রং ও কেমিক্যাল ব্যবহার করে অনুমোদনবিহীনভাবে শিশু খাদ্য ও আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আইসক্রিম তৈরি করছে। বিশেষ করে প্রাণ-আরএফএল কোম্পানির ‘রোবো আইসক্রিম’ নকলভাবে উৎপাদন করছিল তারা। এছাড়া উৎপাদিত পণ্যে কোনো দাম, উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না এবং প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৩ ও ৫১ অনুযায়ী মোট এক লক্ষ টাকা (৫০,০০০ + ৫০,০০০) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের একটি টিম, ক্যাব সদস্য এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সর্বশেষ - আজকের যশোর