মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন চট্টগ্রামের ৭০ জন তীর্থযাত্রী

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২৮, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:
যশোরের বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন,চট্টগ্রাম জেলার বিভিন্ন পেশার বৌদ্ধ সম্প্রদায়ের মোট ৭০ জন সদস্যরা।

সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে ভারতের উদ্দেশ্যে যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে তীর্থযাত্রায় ভারত গেছেন।

যানাগেছে,চট্টগ্রামের রাউজান উপজেলার ফেন্ছুঘোনা গ্রামের অলক বড়ুয়া বিটু (পাসপোর্ট নং- A012344172) এর নেতৃত্বে এই তীর্থযাত্রীরা সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত এবং বিভিন্ন পেশার বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তীর্থযাত্রীরা বিহারের বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা এবং উত্তর প্রদেশের সাংনাথ, বৈশালী, কুশিনারা ও শ্রাবন্তীসহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থানে সফর করবেন।
এবং তারা প্রায় ২০-২৫ দিন পর ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

সর্বশেষ - আজকের যশোর