শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির অভিযানে ৬ টি স্বর্ণের বারসহ আটক -১

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৩১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:
যশোর-নড়াইল মহাসড়কে, ৪৯ বিজিবির অভিযান ৬ টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক(৩৪) নামে একজন কে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার ( ৩১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০ টার সময় যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা ব্রিজের উপর হতে এক জনকে তল্লাশি করে ৭৩৫ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার
ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিন এর ছেলে আবু বক্কার ছিদ্দিক।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর দিয়ে এক জন স্বর্ণ পাচার করে নিয়ে যাচ্ছিল, সেখানে আমাদের
জোয়ানরা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, এবং আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৭৩৫ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে যানাগেছে।

সর্বশেষ - আজকের যশোর