মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

সমবায় সমিতির ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিবেদক
Face The Jashore
জুন ১৬, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ

বেনাপোল (যশোর): বেনাপোলের ‘নবজাগরণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’র প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা নিয়ে ম্যানেজার কামাল হোসেন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে যশোর আদালতে তার বিরুদ্ধে ৪০৮/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সমিতির সদস্য ও পরিচালনা কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা কামাল হোসেন সমিতির হিসাব-নিকাশ ও টাকা নিজের কাছে রেখে প্রায় পাঁচ মাস ধরে কার্যালয়ে আসছেন না। টাকা ফেরত ও হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন দাবি করেছেন, তিনি সব হিসাব পরিচালনা কমিটির কাছে বুঝিয়ে দিয়েছেন এবং গ্রাহকদের কিস্তি অনিয়মিত হওয়ায় সৃষ্ট সমস্যার কারণে চাকরি ছেড়েছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ