বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যশোরের শার্শা থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদক
Face The Jashore
জুন ১৮, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন,২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শার্শা থানার শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. জহিরুল ইসলাম কলম (৫০) শিকারপুর গ্রামের আবু হানিফ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. আজমুল হুদা মিঠুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় জহিরুল ইসলাম কলমের বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ