সোমবার , ২৮ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোরে অধ্যক্ষ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৮, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী বীথিকা শিকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার যশোরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। এতে তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৪৪ লাখ টাকা উপার্জনের অভিযোগ আনা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

অমল কুমার বিশ্বাস বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী বীথিকা শিকদার গৃহিনী। তিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের বোন।

দুদক সূত্রে জানা গেছে, আসামিরা জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা উপার্জন করেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করে দখলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬ (২) ও ২৭ (১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় এই অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত করে জানা গেছে, অমল কুমার বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে দায়িত্বে থাকার সময়ে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে স্ত্রীর নামে দিয়েছেন। নিজের নামেও রেখেছেন। দুজনের অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। এই মামলায় তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

সর্বশেষ - আজকের যশোর