নিজস্ব প্রতিবেদক:
যশোরের মাইক পোট্টিতে অবস্থিত (নাহার প্লাজায়) মুরাদ এলইডি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্সের মালিক মুরাদের বিরুদ্ধে এক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। অভিযোগকারী দাবি করেছেন,দোকান কর্তৃপক্ষের সঙ্গে লেনদেনের সময় তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি। ফলে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভোগান্তিরও শিকার হয়েছেন।
অভিযোগকারীর ভাষ্যমতে, বিষয়টির সুষ্ঠু সমাধানের আশায় তিনি একাধিকবার দোকান মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কোনো সন্তোষজনক সমাধান না পেয়ে তিনি হতাশ হন। অভিযোগ রয়েছে, সমাধানের পরিবর্তে তাকে অকথ্য ভাষা ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।
এ পরিস্থিতিতে অভিযোগকারী সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুরাদ এলইডি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্সের মালিক মুরাদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, এর আগেও কয়েকজন গ্রাহকদের সাথে একই ধরনের অভিযোগ করেছেন। তাদের মতে, অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা এবং দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে দাবী করেন ভুক্তভোগী ও স্থানীয়রা।








