মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

১০০ তরুণের সুযোগ হচ্ছে ভারত সফরের , আবেদন করেছেন কি

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৯, ২০২৩ ৩:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২৩ কর্মসূচির আওতায় বাংলাদেশের ১০০ তরুণ ভারত সরকারের অর্থায়নে দেশটি সফরের সুযোগ পাবেন। ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোয় ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।

এ কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। যাঁরা এখনো আবেদন করেননি, তাঁরা দ্রুত আবেদন করতে পারেন। কারণ, আবেদনের আর মাত্র তিন দিন বাকি আছে। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট।

আবেদনের যোগ্যতা

ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, আবেদনকারীর জন্ম হতে হবে ১ জানুয়ারি ১৯৮৮ থেকে ১ জানুয়ারি ২০০৫ সালের মধ্যে। শুধু বাংলাদেশের নাগরিকেরা আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীকে অন্তত উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণির সমমানের ও তার ওপরের হতে হবে।

যেভাবে আবেদন

অংশগ্রহণকারীকে অবশ্যই ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২৩ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের ফেসবুক পেজে

নিবন্ধনের প্রক্রিয়ার জন্য শুধু ভারতীয় হাইকমিশনের ডিজাইনকৃত ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার পর আবেদনকারীকে স্ক্রিনিং প্রক্রিয়ার জন্য ডাকা হবে। যথাযথ ডকুমেন্টসহ ফরমটি পূরণ করা আবেদনকারীর দায়িত্ব। আবেদনকারীর কোনো অপরাধমূলক রেকর্ড বা তাঁর বিরুদ্ধে কোনো অমীমাংসিত ফৌজদারি মামলা থাকা যাবে না।

সর্বশেষ - আজকের যশোর