মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

“নিজের স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন”

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৯, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদকঃ

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী তইফুল খাতুনকে হত্যার দায়ে স্বামী শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহীন গুরুদাসপুর উপজেলার মসিন্দা পশ্চিম চরপাড়া এলাকার মৃত অফিজ উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২০ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে তিন সন্তানের জননী তইফুলকে তার স্বামী শাহীন সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যা করে।এরপর মামলার বাদী তইফুলের ভাইকে ডেকে শাহিন জানান, কে বা কারা তইফুলকে হত্যা করেছে।

পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে শাহীনকে বিবাদী করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে শুনানি শেষে আজ বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ - আজকের যশোর