মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অভিনেত্রী শ্রীলেখা অসুস্থ

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৯, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাত পোহালেই এই অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর এই দিনটা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদ্‌যাপন করেন তিনি। এক দিন আগে থেকেই যার তোড়জোড় শুরু হয়ে যায়।

গত বছর তাঁর জন্মদিনে ওয়াইন পান করার ভিডিও দেখে তৈরি হয়েছিল বিতর্কও। তবে এই বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। অভিনেত্রী খুবই অসুস্থ। আচমকা কী হলো?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে শ্রীলেখা বলেন, “খুব মাথা যন্ত্রণা। কিছু ক্ষণ পরেই ডেঙ্গি পরীক্ষা করতে আসবে। একদম ভাল লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না। ”

অভিনেত্রী আরও বলেন, “বাড়িতেই থাকব জন্মদিনে। উদ্‌যাপনের তেমন তো কোনও পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন। ” 

শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি তাঁর হিন্দি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। 

সর্বশেষ - আজকের যশোর