বুধবার , ৩০ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩০, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না। কিন্তু পলিসিগতভাবে কী উদ্যোগ নিলে মূল্যস্ফীতি করবে সেটি করতে হবে। 

একনেক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, কৃষি, পানি পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ফজলুল হক এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এখন ব্রিকসের বারান্দায় আছি। আগামীতে যুক্ত হওয়া যাবে। তাদের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিয়েছেন। আশপাশের দেশগুলো সদস্য হয়েছে। আমরাও হবো।

পরিকল্পনামন্ত্রী জানান, অহেতুক ব্যয় কমানোর বিষয়ে ফের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি বলেছেন, অহেতুক, বাড়াবাড়ি, অপচয় কমাতে হবে। যে প্রকল্পগুলো ৭০ থেকে ৮০ ভাগ কাজ হয়েছে সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে হবে। ঋণের প্রয়োজনে নতুন জানালা খুলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে নিউ ডেভলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। 

সর্বশেষ - আজকের যশোর