বুধবার , ৩০ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

টর্চের আঘাতে প্রাণ গেলো গৃহবধূর,গ্রেফতার প্রতিবেশি

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩০, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

জুলকার নাইন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জহুরা বেগম উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, যশোরের শার্শার নারকেল বাড়িয়া গ্রামের প্রতিবেশী রুবিনা খাতুনের সঙ্গে গৃহবধূ জহুরা বেগমের (৪২) বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবিনা খাতুন হাতের টর্চ লাইট দিয়ে জোরে আঘাত করলে গৃহবধূ জহুরা বেগম গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে জহুরা বেগম মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে হত্যাকারী রুবিনা খাতুন আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর