বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

সংসদ সদস্য হতে চান রাষ্ট্রপতির ছেলে নৌকা প্রতীক নিয়ে

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩১, ২০২৩ ৩:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মো. আরশাদ আদনান আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী হতে চান। গত মঙ্গলবার রাতে পাবনা শহরের জুবলি ট্যাংকপাড়ায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ আশা প্রকাশ করেন।  

আরশাদ আদনান বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীদের জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’

বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে এসেছেন দাবি করে রাষ্ট্রপতিপুত্র বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই আমার বাবা পাবনার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। উনি তাঁর সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন। এখন আমাকে (একমাত্র সন্তানকে) পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন, ‘‘তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো। ’’’

নিজেকে আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে উল্লেখ করে আরশাদ বলেন, ‘তাই আমার দাবির একটা জায়গা তো আছে। ইতিমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সারা পেয়েছি। আমি চেষ্টা করবো, পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করার। ’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি শহিদুর রহমান, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ প্রমুখ।

সর্বশেষ - আজকের যশোর