শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের প্রাণহানি বাগেরহাটে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী ও অপর সন্তান আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে একটি মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যবসায়ী মো. সোহেল খুলনায় আসছিলেন। মোটরসাইকেলটি খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নিহত সোহেলের এক আত্মীয় জানান, সংঘর্ষে সোহেল ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর অবস্থায় তার চার বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহেলের স্ত্রী মিমি আক্তার ও তার ১২ বছরের অপর মেয়ে গুরুতর আহত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর