শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বাড়ি ফেরা হলো না নাহিদের এইচএসসি পরীক্ষা দিয়ে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

জুলকার নাইনঃ যশোরের শার্শায় এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নাহিদের মোটরসাইকেলে থাকা সাহিদ হোসেন (১৯) নামের অপর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা দুইজনই কাশিপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিহত নাহিদ হোসেন কাশিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং আহত সাহিদ হোসেন শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে।

নিহত নাহিদ হোসেনের পরিবার জানায়, নাহিদ ও সাহিদ দুই বন্ধু আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একসঙ্গে মোটরসাইকেলযোগে বের হয়। পরীক্ষা দিয়ে তারা একইসঙ্গে  মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তেবাড়িয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি প্রাচীরে ধাক্কা খায়। এ সময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আর আহত সাহিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লক্ষিনদার জানান, নাহিদ হোসেন মারা গেছেন। আর সাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর