শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

আমি আর খেলব না, খেলবে কে জানাচ্ছি : সাকিব

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৫, ২০২৩ ৩:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার পোষ্টারবয় সাকিব হঠাৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় সাকিব ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি আর খেলবোনা।খেলবে কে জানাচ্ছি…’। তবে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি, তা এখনো পরিষ্কার করেননি টাইগার অলরাউন্ডার।

তার এই স্ট্যাটাসের কমেন্টসে অনেকেই নানান মন্তব্য করছেন। কেউ আবার মনে করছেন কোন বিজ্ঞাপনের প্রচারণাও হতে পারে। তবে এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কেন হঠাৎ এমন স্ট্যাটাস তার জন্য হয়ত আরও কিছুসময় অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

এদিকে আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেশ কয়েকদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ‍ক্রিকেট দল। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বিদেশে থাকার কারণে অনুশীলনে ছিলেন না টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোম অব ক্রিকেটে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছিলেন সাকিব। তবে মাঠে নামার আগে এশিয়া কাপের দলের সঙ্গে ব্যাকআপে থাকা দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারকে নিয়ে একটি বিশেষ বৈঠক করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর শুরু হয় দলের ম্যাচ অনুশীলন।

সর্বশেষ - আজকের যশোর