রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যশোরের গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন। 

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

আল- মাহমুদ  রূপদিয়া (যশোর) থেকে।। “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই শ্লোগানে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর শাখায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এছাড়া ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক এর নরেন্দ্রপুর শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নরেন্দ্রপুর শাখার ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক এর যশোর এরিয়ার প্রোগ্রাম অফিসার মোকাব্বর হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে মাসব্যাপী গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর শাখার আওত্তায় ৩৬ টি গ্রামে ৫ হাজার ৬শত ৭১ জন সদস্যের মধ্যে ১৩ হাজার ৭ শত ২৪ টি ৬৮০টি গাছের চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রতিনিধি কামরুজ্জামান, নরেন্দ্রপুর শাখার সহকারী ব্যবস্থাপক অলোক কুমার সেন প্রমুখ।

সর্বশেষ - অপরাধ