মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

শার্শায় নৌকা ও ট্রাক প্রতীকের চার সমর্থককে ভ্রাম‍্যমান আদালতের জরিমানা 

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ২৬, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর চার সমর্থককে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার নিজামপুর ও লক্ষণপুর এলাকায় দেয়ালে নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগানোর ,প্রতীক আলোকসজ্জাকরণ করায় ও লিফলেট লাগানোর কারণে অপরাধে চার প্রার্থীর সমর্থকদের ওই জরিমানা করা হয়।

শার্শা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ওই জরিমানার রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো,নৌকার প্রার্থী জনাব শেখ আফিল উদ্দীন এর পক্ষে মো: আলমগীর হোসেন (৩৮)পিং-মো: আব্দুল মালেক মিয়া, গ্রাম-গোড়পাড়া,স্বতন্ত্র প্রার্থী জনাব আশরাফুল আলম লিটন এর পক্ষে মো: আশরাফুল আলম (৫২)পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-গোড়পাড়া,নৌকার প্রার্থী জনাব শেখ আফিল উদ্দীন এর পক্ষে আ: সোবহান (৬২) পিতা- মৃত পাঞ্জাব আলী, গ্রাম-গোড়পাড়া,নৌকার প্রার্থী জনাব শেখ আফিল উদ্দীন এর পক্ষে মো: শামছুর রহমান (৭০) পিতা-মো: আজিজুল হক, গ্রাম-পারুইঘুপি।

শার্শা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় তিন নৌকা প্রতীকের সমর্থককে ও এক ট্রাক প্রতীকের সমর্থককে ১১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর