মঙ্গলবার , ২১ মে ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

ফুটবল খেলতে গিয়ে বেনাপোলে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
Face The Jashore
মে ২১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের শার্শায় ফুটবল খেলতে গিয়ে মাটিতে পড়ে রাফসান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেল ৪টার দিকে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

রাফসান বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার নাভারণ যাদবপুর (ডগের বাগান) গ্রামের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ডালিম হোসেনের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার এক পর্যায়ে রাফসান হঠাৎ মাটিতে পড়ে মারাত্মক আঘাত পায়। সে নিজে সোজা হয়ে উঠতে পারছিল না। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর