শুক্রবার , ২৪ মে ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

হাতেনাতে ধরা স্ত্রীর সঙ্গে, পিটিয়ে হত্যা প্রেমিককে

প্রতিবেদক
Face The Jashore
মে ২৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরার পর প্রেমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া শহরের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটেছে।

পরকীয়ার জেরে হত্যার শিকার যুবকের নাম ইকবাল হোসেন (৩০)।

শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌর এলাকার আদর্শপাড়ার মজিবর রহমান সড়কের বাসিন্দা নাজিম উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেছেন, নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার নুকুল ইসলামের ছেলে।

তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। ইকবালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নুকুল হোসেন এরই মধ্যে থানায় এজাহার দিয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রেমিকার স্বামীসহ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রতিবেশী নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে আজ দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাঁদের হাতেনাতে ধরে। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।

তবে নিহতের পরবারের পক্ষ থেকে বলা হয়েছে ইকবালকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে নাজিম ও তাঁর লোকজন।

সর্বশেষ - আজকের যশোর